[gtranslate]

রাষ্ট্রে সকল প্রাতিষ্ঠানিক জায়গায় সর্বজনীন সংস্কার ও গনতান্ত্রিক পরিবেশ তৈরি হলেই নির্বাচন, সংস্কার ছাড়া নির্বাচন যেই লাউ সেই কদু


প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৪, ১০:৩০ অপরাহ্ন / ১২১
রাষ্ট্রে সকল প্রাতিষ্ঠানিক জায়গায় সর্বজনীন সংস্কার ও গনতান্ত্রিক পরিবেশ তৈরি হলেই নির্বাচন, সংস্কার ছাড়া নির্বাচন যেই লাউ সেই কদু

এ বি এম শিপলু

সকলে শান্ত হয়ে ও ধৈর্য ধরে এই সরকারকে সহযোগীতা করে রাষ্ট সংস্কার আন্দোলনে নিজেকে নিয়োজিত করুন। আমরা আর ঔপনিবেশিক বা বৃটিশ আমলের শাসক ও শাসন ব্যবস্থা চাইনা, আমরা সময় উপযোগী শাসন ব্যবস্থা কায়েম করতে চাই, আমরা ঘুনে ধরা সমাজব্যবস্থা ভেঙেচুরে নতুন সমাজ চাই, নতুন রুপে একটি দেশ চাই, দেশে মুসলিম- হিন্দুর ভেদাভেদ থাকবেনা যেই দেশে রাজনৈতিক প্রতিহিংসায় অকালে কাহারো জীবন যাবেনা, যেই দেশে আবু সায়িদেরা বুকের তাজা রক্ত দিয়ে আবারো অধিকার আদায়ে রাজপথে আসবেনা।

বলতে পারেন এই কথা গুলো তো
আ স ম রবের নেতৃত্বাধিন জাতীয় সমাজতান্ত্রিক দলের কথা এই খানে আপুনি কি রাজনীতি করলেন? বলবো মোটেও না এই কথা গুলোই ২০২৪ দ্বিতীয় মুক্তিযুদ্ধে শহীদ আবু সায়িদ সহ শত শত শহীদের মনের কথা ছিলো, এই কথা গুলোই ৭১ সনের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিলো।
আজ এই প্রজন্মও এই কথা গুলো বাস্তবায়নে নিজেদের উজার করে দিতে প্রস্তুত হয়ে আছেন।

আসুন আর কোনো অপরাজনীতি নয় রাষ্ট্র সংস্কার করে এই দেশকে একটি নতুন একটি দেশ হিসেবে বিশ্বের দরবারে উপস্থাপন করি, এই প্রজন্মকে তাদের মতো দেশ সাজাতে সহযোগিতা করি এবং সকলে মিলেমিশে শান্তিতে থাকি।

এম বি এইচ- শিপলু।