[gtranslate]

লালপুরে ২ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান


প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২২, ৬:৫১ অপরাহ্ন / ৪০৬
লালপুরে ২ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান

 

মেহেরুল ইসলাম মোহন নাটোর

নাটোরের লালপুরে ৪৪তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে দুই দিন ব্যাপী মেলার সমাপণী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।
বুধবার(২১শে ডিসেম্বর-২২) দুপুরে স্থানীয় প্রশাসন কর্তৃক আয়োজিত এই সমাপণী অনুষ্ঠানে লালপুর উপজেলা নির্বাহী অফিসার(দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার(ভূমি) দেবাশীষ বসাক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এ সময় লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম চৌধুরী, গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হযরত আলী,আওয়ামীলীগ নেতা রোকনুল ইসলাম লুলু সহ বিভিন্ন সূধীজনরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,গত মঙ্গলবার(২০শে ডিসেম্বর-২২) সকালে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে দুই দিন ব্যাপি উক্ত মেলার শুভ উদ্বোধন করেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।
উক্ত মেলায় মোট ২২ টি স্টল ছিল।এর মধ্যে লালপুর ডিগ্রি কলেজের শির্ষার্থী সাদ্ ইবনে সিয়াম সৌরভ ১ম স্থান,ও হৃদুয়ান আহমেদ সিয়াম ২য় এবং প্রজেক্ট উপস্থাপনে উপজেলা পর্যায়ে ২য় স্থান অধিকার করেছে।