[gtranslate]

লালমনিরহাটে এসএসসি ৯৭ এর রজত জয়ন্তী উপলক্ষে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২২, ৪:০৭ অপরাহ্ন / ৬৩৬
লালমনিরহাটে এসএসসি ৯৭ এর রজত জয়ন্তী উপলক্ষে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটে “বন্ধু মানে পাশেই আছি…” স্লোগান নিয়ে রজত জয়ন্তী (২৫বছর পূর্তি) উৎসব উদযাপন উপলক্ষে আনন্দ র‌্যালি, স্মৃতি চারণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় লালমনিরহাটের শেখ রাসেল শিশু পার্ক ও বিনোদন কেন্দ্রে এসএসসি ৯৭ লালমনিরহাটের আয়োজনে এ আনন্দ র‌্যালি, স্মৃতি চারণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ র‌্যালিতে এসএসসি ৯৭ লালমনিরহাটের বন্ধু ও তাঁদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে স্মৃতি চারণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রাক্তণ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।