[gtranslate]

লালমনিরহাটে গণতন্ত্রী পার্টির কম্বল বিতরণ অনুষ্ঠিত


প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৩, ১১:৩৩ অপরাহ্ন / ৪৪৪
লালমনিরহাটে গণতন্ত্রী পার্টির কম্বল বিতরণ অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি:

উত্তর জনপদের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে শৈত্য প্রবাহের দরুন কাবু হওয়া এই জেলার বিভিন্ন স্থানে গণতন্ত্রী পার্টির পক্ষ থেকে ধরলা নদী তীরবর্তী চরাঞ্চলসহ লালমনিরহাট পৌরসভার শীতার্ত কিছু সংখ্যক মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় গণতন্ত্রী পার্টি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় লড়াই উপস্থিত ছিলেন।

তিনি এ সকল মানুষের বাড়ী বাড়ী গিয়ে বুমকা, ইটাপোতা ও লালমনিরহাট পৌরসভা এলাকার থানা পাড়ায় কেন্দ্র থেকে প্রেরিত ৪০টি ও উত্তম কুমার রায় লড়াই-এঁর ব্যক্তিগত তহবিল থেকে ৬১টিসহ মোট ১শত ১টি মান সম্মত কম্বল বিতরণ করেন।