[gtranslate]

লালমনিরহাট জেলা প্রশাসক জনাব মোহাম্মদ উল্যাহকে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২২, ৬:৪১ অপরাহ্ন / ৪৭১
লালমনিরহাট জেলা প্রশাসক জনাব মোহাম্মদ উল্যাহকে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি:

নবাগত লালমনিরহাট জেলা প্রশাসক ও লালমনিরহাট জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ উল্যাহ মহোদয়ের যোগদান উপলক্ষে নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় ও নর্থবেঙ্গল ডিজাবেল ডেভেলপমেন্ট সেন্টারের পক্ষ থেকে- সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় ও নর্থবেঙ্গল ডিজাবেল ডেভেলপমেন্ট সেন্টারের এ সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা প্রশাসক ও লালমনিরহাট জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ উল্যাহ-এঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় ও নর্থবেঙ্গল ডিজাবেল ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক সুভাষ চন্দ্র বর্মণসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি। ০১৭৩৫৪৩৮৯৯৯