

এম. জুলফিকার আলী ভূট্টো,
বিশেষ প্রতিনিধি-
রংপুরের সন্তান আখতারুজ্জামান মালু দেওয়ান-যার গল্প শোনলে যে কেউ টাস্কি খাবে! এক সময় ছিলেন শুধু লোকেশন খোঁজার ম্যানেজার। ক্যামেরার পেছনে শুটিং স্পট ঠিক করে দিতেন, পরিচালক–প্রযোজকের স্বপ্নের দৃশ্য ফুটিয়ে তুলতে ছুটে বেড়াতেন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। কিন্তু সেই ছেলেটাই আজ ঢাকার সিনেমা পাড়ায় ঝড় তুলে দিচ্ছেন নিজের অদম্য প্রতিভা আর অভিনয় জাদু দিয়ে। ক্যারিয়ারের শুরুটা ছিল নেপথ্যের শ্রম দিয়ে, কিন্তু আজ তিনি আলোয় ঝলমল করা নায়ক। লোকেশন ম্যানেজার থেকে ঢালিউডের হট ফেভারিট অভিনেতা-এই রূপকথার মতো পথচলা যে কারো শিহরণ জাগাবে। অল্প সময়েই মালু দেওয়ান প্রমাণ করেছেন, স্বপ্ন যদি বড় হয় আর পরিশ্রম যদি অটুট থাকে, তবে কোনো শক্তিই সাফল্যের গল্পকে আটকে রাখতে পারে না। ঢাকার আলোচিত নির্মাতাদের চোখে আজ তিনি প্রথম সারির পছন্দের শিল্পী। ইতিমধ্যে অভিনয় করেছেন একের পর এক বাজিমাত করা প্রজেক্টে-অসময়, বিদেশ, ফিমেল–৪, হোটেল রিল্যাক্স, দাগী, ব্ল্যাক মানি এবং সম্প্রতি মুক্তি পাওয়া সুপারহিট ব্যাচেলর–৫। প্রতিটি চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করে রেখেছে, নির্মাতাদের দিয়েছে নতুন আস্থা। বিশেষ করে ব্যাচেলর–৫ এ তাঁর সাহসী ও ক্যারিশমাটিক উপস্থিতি তরুণ প্রজন্মের মধ্যে তৈরি করেছে তুমুল আলোড়ন। রংপুরের মাটি থেকে উঠে আসা এই প্রতিভা এখন ঢাকাই সিনেমার নতুন সংজ্ঞা। মালু দেওয়ান প্রমাণ করেছেন ক্যামেরার পেছনের লোকও একদিন ক্যামেরার সামনে সবচেয়ে বড় তারকা হতে পারে। তাঁর প্রতিটি কাজই আজ একেকটা বিস্ফোরণ, যা ঢালিউডকে দেখাচ্ছে নতুন দিগন্ত। জে/এ

আপনার মতামত লিখুন :