[gtranslate]

শতাধিক পরিবারের মাঝে সাজেকে ইফতার সামগ্রী বিতরণ করেছে ৫৪ বিজিবি


প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ৩:৩১ অপরাহ্ন / ১০২
শতাধিক পরিবারের মাঝে সাজেকে ইফতার সামগ্রী বিতরণ করেছে ৫৪ বিজিবি

মোঃ মহিউদ্দিন,বাঘাইছড়ি প্রতিনিধি:-

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাঘাইছড়ির সাজেকে শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ৫৪ বিজিবি।

বৃহস্পতিবার ৫ মার্চ সকালে সাজেক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো: মহিউদ্দিন ফারুকী।

বিজিবি জানায় সীমান্তে নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব সহায়তা প্রদান করা হয়েছে। বিজিবির ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে দুধ, চিনি, সেমাই, ছোলা ইত্যাদি।