[gtranslate]

শিবগঞ্জে শোলাগাড়ী হাফিজিয়া মাদ্রাসা উদ্বোধন


প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৪, ১২:০৯ অপরাহ্ন / ২১২
শিবগঞ্জে শোলাগাড়ী হাফিজিয়া মাদ্রাসা উদ্বোধন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি-

বগুরার শিবগঞ্জের কিচক ঐতিহাসিক শোলাগাড়ী শাহ লস্কর জিলানী (রঃ)হাফিজিয়া মাদ্রাসা, এতিম খানা ও লিল্লাহ বোডিং এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ আগষ্ট) সকালে হাফিজিয়া মাদ্রাসার কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মাওলানা সাখাওয়াত হোসেনর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আজিজার রহমান, আব্দুল মাজেদ মন্ডল, মাওলানা আবদুল আলিম,আলহাজ্ব তফিজ উদ্দিন সরকার, সেকেন্দার আলী, আবুল হোসেন ও সাবেক ইউপি সদস্য মেহেদুল ইসলাম প্রামাণিক।

এসময় উপস্থিত ছিলেন,সিরাজুল ইসলাম, আব্দুস সামাদ, পল্লী চিকিৎসক ইলিয়াস হোসেন, জাহাঙ্গীর আলম, মনোয়ার হোসেন, নজরুল ইসলাম, গাজিউল ইসলামসহ শিক্ষার্থী ছাত্র-ছাত্রী ও এলাকার সুধীজন।