

সেলিম মাহবুব, ছাতকঃ
দোয়ারাবাজারে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোয়ন প্রত্যাশী শামিম আহমদ চৌধুরী বলেন, এদেশরে নির্যাতিত, বঞ্চিত ও অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্টা করতেই আওয়ামীলীগের জন্ম হয়েছিল। এসব অসহায় মানুষের পাশে থেকে কাজ করা প্রতিটি মুজিব সৈনিকের নৈতিক দায়িত্ব। রোববার বিকেলে দোয়ারা উপজেলার দোহালিয়া ইউনিয়নের শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাহানারা বেগম চৌধুরী ফাউন্ডেশন প্রতাপুরের উদ্যোগে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীমের সভাপতিতে উদ্যোগে শীতবস্ত্র বিতরণে শামিম আহমদ চৌধুরী আরো বলেন, এদেশের মানুষের ভাগ্যে পরিবর্তন আনতে জাতির জনক বঙ্গবন্ধুর সু-যোগ্য কন্যা, জননেত্রী শেখ হাসিনা স্বপ্নে বিভোর। তিনি ২০৪১ সালের মধ্যে এ দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে তুলে ধরতে বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনা গ্রহন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা ও ঘাম ঝরা পরিশ্রমে বর্তমান বাংলাদেশ বহির্বিশ্বের একটি রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার উচ্চ পর্যায়ে নিয়ে যেতে আগামী জাতীয় নির্বাচনে আবারো আওয়ামীলীগের নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠা করতে হবে। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক আজমল হোসেন সজল, নোয়ারাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, ছাতক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা এবাদুল হক এমাদ, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম রতন, দোয়ারা বাজার উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ চান, মজিদ মোল্লা, জাহাঙ্গীর আলম ছাতক উপজেলা সেবচ্ছাসেবকলীগ নেতা জামায়েল আহমদ ফরহাদ, ছাত্রলীগ নেতা রুবেল তালুকদার জনি, যুবলীগ নেতা রিয়াদ আহমদ চৌধুরী, আব্দুল কাদির প্রমূখ। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য, ছাতক ও দোয়ারা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। পরে ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামের মানুষের সাথে বর্তমান বাংলাদেশের উন্নয়ন ও পুনরায় শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরে মতবিনিময় করেন।##
আপনার মতামত লিখুন :