[gtranslate]

শেরপুরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ


প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৬, ৫:৩০ অপরাহ্ন / ৩২
শেরপুরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ

ইফতেখার আলম,শেরপুর(বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শেরপুর উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বীজ, সার ও এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান হিমু।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির আওতায় পাট, গ্রীষ্মকালীন তিল এবং উফশী আউশ ধানের উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এর মধ্যে ৫০ জন কৃষককে তিল, ৩,৭০০ জনকে আউশ ধান এবং ১৩০ জন পাট চাষীকে প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে।

এ ছাড়া পেঁয়াজ সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে ৪ জন কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়, যা দীর্ঘমেয়াদে সংরক্ষণ সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

অনুষ্ঠানে বক্তারা জানান, সরকারের এ ধরনের প্রণোদনা কার্যক্রম কৃষকদের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করছে। তারা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিখাতে আরও অগ্রগতি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।