

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ সোমবার (০৫ আগষ্ট ) পশ্চিম বাংলা সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দোগে বিধান সভা ভবনে বনউৎসোব পালন করা হয়। এই সময়ে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা বিধান সভার স্পিকার বিমান ব্যানার্জি এবং পরিবেশ মন্ত্রী শোভন দেব ব্যানার্জি সহ অন্যান্য মন্ত্রী ও সচিবালয়ে সদস্যরা। ইতিমধ্যেই সারা পশ্চিম বাংলা জুড়ে বনউৎসোব পালন কর্মসূচি পালন করা হচ্ছে, বিভিন্ন যায়গায়। তার নির্দেশ আগেই দেওয়া হয়েছে। পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ করার লক্ষ্যে নিয়ে এগিয়ে চলেছে পশ্চিম বাংলা সরকার। সেই সঙ্গে বনভূমি রক্ষা এবং মানববন্ধনের সাথে যুক্ত রাখতে বন বিভাগের এই উদ্যোগ নিয়েছে। মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে বৃক্ষ রোপন করা অতিপ্রয়োজনীয়।তাই নয় বৃক্ষ রোপনের কাজ একটি মহৎ উদ্দেশ্য। তাকে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর পশ্চিম বাংলা সরকার।

ইতিমধ্যেই পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হচ্ছে। সাথে সড়ক পথে এবং নদী নালা এবং রাস্তার পাশে ও অফিস আদালতে পাশে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করতে নির্দেশ দিয়েছেন। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৃক্ষ রোপন কর্মসূচী পালন করতে কয়েক শত কোটি টাকা ইতিমধ্যেই ব্যায় করে দিয়েছে।।
আপনার মতামত লিখুন :