

সুবর্ণা দাস
তারিখ: ২৯-০৮-২০২৪ খ্রী:
কত আর কান্না, কত আর কষ্ট!
কত আর দগ্ধ, ধুলোকাঁচ স্পষ্ট!
কত আর বহ্নি, কত আর যুদ্ধ!
কত আর আঁধারী, অমা পথ রুদ্ধ!
দোলাচল শঙ্কা, দুঃখের মর্ম!
দূরে থাক ওধারে ক্লান্তির ঘর্ম!
কাঠ পোড়া গন্ধ থাক না দূরে থাক
শরত নীলাকাশে নীলাভ ছুৃঁয়ে যাক,
হিমঝুরি ফুটেছে, মাতাল পানিফুল!
উপচানো বর্ণে উর্বর দুকূল!
রিমঝিম নূপুরে সুখের ধারাপাত!
কাশফুল শুভ্রে লক্ষীর বা’হাত!
যত দুখ কষ্ট দূরে মিলিয়ে যাক
প্রেম স্বর্গ শোভা হৃদয়ে ঠাঁই পাক।
শিল্পী / ঢাকা
আপনার মতামত লিখুন :