[gtranslate]

সরকারি রাস্তা বন্ধ করে পানি নিস্কাশন ব্যাহতের অভিযোগ


প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৬, ৫:২৭ অপরাহ্ন / ৬৭
সরকারি রাস্তা বন্ধ করে পানি নিস্কাশন ব্যাহতের অভিযোগ

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিয়ানীবাজারে সরকারি রাস্তা বন্ধ করে পানি প্রবাহ ব্যাহতের অভিযোগ উঠেছে। উপজেলার চারখাই ইউনিয়নের জালালনগর গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি শেওলা ইউনিয়ন ও চারখাই ইউনিয়নের মধ্যবর্তী স্থানে দুবাগ বিল নামক স্হান চারখাইয়ের জালাল নগর গ্রামের কয়েকজন ব্যক্তি সরকারি রাস্তা বন্ধ করে চারখাই ও শেওলা ইউনিয়নের বিশেষ করে চারাবই গ্রামের কৃষকদের বোরো ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে,এতে করে শতশত কৃষকের মাথায় হাত।

এলাকাবাসীর দাবী দুবাগ বিলের পানি নিষ্কাশনের জন্য সরকারি রাস্তা দিয়ে বিগত ৩০ বছর ধরে পানি যাতায়াত করে,কিন্তু জালাল নগর এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি বিলের মাছ ধরে খাওয়ার পরও আগামী বছর আবার বিলের মাছ ধরার জন্য সরকারি রাস্তা বন্ধ করে পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে রেখেছেন। রাস্তার মধ্যস্থলে বাঁধ দেওয়ায় ফসলী মাঠের পানি যাওয়ার রাস্তা বন্ধ থাকায় ফসলীয় মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায়।বৃষ্টির পানিতে বোরো ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে।

এমন অবস্থায় গত কয়েকদিনের বৃষ্টির পানিতে দুবাগ বিল হাওরের কৃষকের বোরো ধানের ফসল পানির নিচে তলিয়ে যাচ্ছে।এর ফলে পানির স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পুরো ফসল পানির নিচে তলিয়ে গেছে।

স্হানীয় কৃষকদের দাবী দুবাগ বিলে বাঁধ দেওয়ায় টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে প্রায় ১০০ একর বোরো জমির কাঁচা ধান। গত কয়েক দিনের বৃষ্টিতে উপজেলার চারাবই গ্রামের দুবাগ বিল হাওরের কৃষকেরা এমন ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন। এমতাবস্থায় চরম দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন কাটছে ওই এলাকার কৃষকদের। কোনো কোনো কৃষক আবার সর্বস্ব হারিয়ে হয়ে পড়েছেন দিশেহারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,দুবাগ বিল হাওরের পানি যাওয়ার রাস্তায় বাঁধ দেওয়ায় পানি নিষ্কাশন হচ্ছে না এতে করে পার্শ্ববর্তী হাওরগুলো ও পানির নিচে তলিয়ে যাচ্ছে।এমন ক্ষতির শিকার হচ্ছেন কৃষকেরা। তাই আগাম বন্যা অথবা বৃষ্টির পানি থেকে হাওরকে বাঁচাতে দ্রুত কার্যকর পদক্ষেপ চান ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

চারাবই গ্রামের পার্শ্ববর্তী দুবাগ বিল হাওরে ঋণ নিয়ে আট বিঘা জমি বর্গা চাষ করেছিলেন কৃষক কামিল আহমদ । গত কয়েক দিনের বৃষ্টির পানিতে হাওরে থাকা আট বিঘা জমিই তলিয়ে গেছে। এই বাঁধ থাকার কারণে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাঁধ দিয়ে জমির পানি বন্ধ রেখেছেন জালালনগর গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। ঋণ পরিশোধ আর পরিবারের সারা বছরের ভরণপোষণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনেক কৃষক পরিবার। প্রতিদিন হাওর পাড়ে গিয়ে নানা ধরনের বিলাপ করছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দারা জানান, চরম ঝুঁকিতে রয়েছে দুবাগ বিল,উগলা ও ঝরা বিল হাওর। রাতে বা দিনে কোনো এক সময় বৃষ্টি হলে এই তিন হাওরের হাজার হাজার একর বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকদের দাবি,ফসলরক্ষায় পানি নিষ্কাশন যাওয়ার রাস্তায় বাঁধ থাকায় প্রতিবছরই ফসলহানির শঙ্কায় থাকেন তাঁরা।

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার সাজেদুর রহমান বলেন,আমি উপজেলা ইউএনও স্যারের সাথে আলাপ করে দুবাগ বিলের পানি যাওয়ার রাস্তায় বাঁধ খুলে দেওয়ার জন্য আলাপ করিবো। হাওরটি নিচু এলাকায় হওয়ায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। তবে উঁচু এলাকা এখনো অক্ষত রয়েছে।

স্থানীয় জনগনের দুর্ভোগ লাঘবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।