[gtranslate]

সরিষাবাড়িতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২২, ৯:৩৭ অপরাহ্ন / ৪৫৮
সরিষাবাড়িতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

 

কামরুজ্জামান লিটন, সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়িতে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

আজ রবিবার ভোরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি রেলওয়ে স্টেশন এলাকা থেকে এই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়।

তারাকান্দি রেল স্টেশন মাষ্টার শহিদুল ইসলাম জানান, গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু থেকে ছেড়ে আসা 38 ডাউন ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেন তারাকান্দি স্টেশন হয়ে চলে যায়। ট্রেনটি চলে যাওয়ার পর ভোরে রেলওয়ে পরিচ্ছন্ন কর্মীরা স্টেশনের পাশে একজন অজ্ঞাত যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায়। পরে বিষয়টি তারাকান্দি স্টেশন মাস্টারকে জানালে রেলওয়ে পুলিশ এসে যুবকের লাশ উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে জামালপুর রেল পুলিশের এস আই আঃ ছাত্তার জানান নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি। তার মৃতদেহ সূরতহাল করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।