[gtranslate]

সরিষাবাড়ীতে বিএনপির নেতাকর্মী কর্তৃক যুবলীগ নেতার চাচাকে মারধরের অভিযোগ


প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২২, ৮:৩৩ অপরাহ্ন / ৫১০
সরিষাবাড়ীতে বিএনপির  নেতাকর্মী কর্তৃক   যুবলীগ নেতার চাচাকে মারধরের অভিযোগ

 

কামরুজ্জামান লিটন, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা যুবলীগের সহ-সম্পাদক কেএম রফিকুল ইসলামের চাচা বিএনপি নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়ে সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যুবলীগ নেতার চাচা সমশের আলী (৫৫)

শনিবার (১০ডিসেম্বর) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর-বালিয়া নতুন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পরিবারের অভিযোগ সুত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া ব্রিজপাড় এলাকায় বিএনপি-জামাতের সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক মিছিল করা হয়। মিছিলের জের ধরে পরদিন শনিবার সকালে বিএনপি’র সন্ত্রাস রফিকুল ইসলাম ভূঁইয়া (৪০), তার পিতা সাবেক মেম্বার আঃ ছাত্তার ভূঁইয়া (৬০) ও একই এলাকার তারা মিয়া (৩৫) স্থানীয় আ’লীগ নেতাদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় স্থানীয় আওয়ামীলীগের কর্মী সমশের আলী (৫৫) এর প্রতিবাদ করলে এক পর্যায়ে রফিকুল ইসলাম ভূঁইয়া, ছাত্তার ভূঁইয়া ও তারা মিয়া উত্তেজিত হয়ে সমশের আলীকে এলোপাথারিভাবে মারপিট শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত সমশের আলী বলেন, আমরা সবাই একই এলাকায় বসবাস করি। শুক্রবার বিকেলে আওয়ামীলীগের মিছিলকে কেন্দ্র করে রফিক, তার পিতা ছাত্তার মেম্বার ও তারা মিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি এর প্রতিবাদ করলে তারা আমাকে এলোপাথারিভাবে মেরে গুরুতর আহত করে। আমি এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করবো।

রফিকুল ইসলাম ভূঁইয়া (৪০) বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সমশের আওয়ামীলীগ বা বিএনপি কোন কিছুই করেনা। তার সাথে আমার কোন বিবেধ নাই।

উপজেলা যুবলীগের সহ-সম্পাদক কেএম রফিকুল ইসলাম বলেন, যাকে মারপিট করা হয়েছে সে তার চাচা। এলাকায় এসব সন্ত্রাসী-বিএনপি প্রতিনিয়তই এমন নাশকতামূলক কাজ করে থাকে। তাদের শাস্তি হওয়া উচিৎ।

স্থানীয় ইউপি সদস্য আঃ মালেক বলেন, রফিক ও তার পিতা ছাত্তার মেম্বারসহ যারা এ ঘটনা ঘটিয়েছে তারা এলাকায় সবসময় সন্ত্রাসী ও নাশকতা মূলক কর্মকান্ড করে আসছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মুহাব্বত কবীর বলেন, এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।