

শামীম আহমেদ,
পাবনা জেলা প্রতিনিধি-
পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি বাজারে অতিরিক্ত দামে ডিএপি (DAP) সার বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার ৩ নভেম্বর ২০২৫ খ্রি. বিকালের দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজকে কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়ায় ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী রিজু তামান্নাসহ এক স্থানীয় থানার পুলিশ সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে এবং কেউ সরকারি নির্ধারিত দামের বেশি দামে সার বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জে/এ

আপনার মতামত লিখুন :