[gtranslate]

সাতক্ষীরার কালিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৫, ৯:২৬ পূর্বাহ্ন / ৩২৭
সাতক্ষীরার কালিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বিশেষ প্রতিনিধি-

“চল করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন” এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে (১৭ অক্টোবার) শুক্রবার বিকালে বসন্তপুর রিভার ড্রাইভ ইকোপার্ক প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। বসন্তপুর সীমান্ত জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শেখ জহিরুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আব্দুর রহমান, মাওলানা আব্দুর রহমান, ব্যবসায়ী বিধান চন্দ্র দাশ, নাজমুল ইসলাম, এমদাদুল ইসলাম, মনিরুল ইসলাম খান, ইমরান হোসেন, শহিদুল ইসলাম, সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং সাংগঠনিক সম্পাদক শিক্ষক তুহিন হুদা প্রমুখ। এ সময় বক্তারা বলেন, প্রতিনিয়ত সবুজ গাছপালার সংখ্যা কমে যাচ্ছে। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হয়ে বেশী বেশী গাছ লাগাতে হবে। নতুন করে লাগানো প্রতিটি গাছ শুধু ছায়া দেবে এমনটা নয়, মানব জীবনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন যোগান দেবে আলোচনা অনুষ্ঠান শেষে উপস্থিত এলাকাবাসীর মধ্যে শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।