[gtranslate]

সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ন / ৫৬৪
সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১৬ জানুয়ারী-২০২৩ খ্রি. সোমবার সকাল ১০টার সময় পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরু কালে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেমং মারমা, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আ. রশিদ, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ, নাজিম উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি, মোকতাদের হোসেন, সিন্দুকছড়ি বাজার হেডম্যান এবং কমিটির সভাপতি হ্লাশিং মং চৌধুরী, দৈনিক সকালের শিরোনাম পত্রিকার জেলা প্রতিনিধি আবুল বাশারসহ আরো কয়েকজন বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি”কে সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, যানবাহন এলইডি লাইট ট্রাজেডি এবং পার্বত্য বাসীর মানবাধিকার লংঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষা সহ নানান বিষয় তুলে ধরেন বক্তারা।