[gtranslate]

সিন্দুকছড়ি জোন অসহায় হতদরিদ্রের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন


প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২২, ৬:৪০ অপরাহ্ন / ৪৬৯
সিন্দুকছড়ি জোন অসহায় হতদরিদ্রের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে নিয়মিত ভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি তৈকর্মা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের জন্য সোলার প্যানেল সহায়তা, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা এবং বাচ্চাদের খেলাধুলার সামগ্রী প্রদানসহ বিভিন্ন আত্ম-মানবিকতার উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী।

১৫ ডিসেম্বর-২০২২ খ্রি. বৃহস্পতিবার সকাল ১১ টার সময় সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে দায়িত্বপূর্ণ এলাকার হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে আত্ম মানবিক সহায়তা প্রদান করেন একই সময় প্রতিবন্ধী অবসরপ্রাপ্ত নুর মোহাম্মদকে নগদ পাঁচ হাজার টাকা মানবিক সহায়তা প্রধান করেন জোন কমান্ডার।

এরই পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ প্রধান করেন, বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি এবং জোনের অন্যান্য অফিসারবৃন্দ।

জোন কমান্ডার সকলকে শিক্ষা স্বাস্থ্য মানবিক কাজের আগ্রহী হওয়ার পরামর্শ দেন এবং ভবিষ্যতে জোনের এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সুবিধাপ্রাপ্ত এলাকাবাসী তাদের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।