

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের অন্তর্গত কড্ডামোড় সদানন্দপুর মিয়াবাড়ী মার্কেটের সামনে হতে একশত পঞ্চাশ গ্রাম হেরোইনসহ এক মাদককারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার ৪ জুলাই-(২০২৪) সকাল ১১টা ১০ মিনিটের দিকে সদানন্দপুর মিয়াবাড়ী মার্কেটের সামনে কড্ডার মোড় হতে সিরাজগঞ্জ শহরগামী পাকা রাস্তার উপর আসামী মোঃ সাইদুর রহমান(৪৬), পিতা-মোহাম্মদ আলী, মাতা-মোসাঃ কহিনুর বেগম, সাং-চক বড়াইগ্রাম, থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোর এর হেফাজত হতে সর্বমোট ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়।
আপনার মতামত লিখুন :