[gtranslate]

সিরাজগঞ্জে  নবাগত পুলিশ সুপার  যোগদান ও দায়িত্বভার গ্রহণ


প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৪, ১০:২৭ অপরাহ্ন / ১৩৬
সিরাজগঞ্জে  নবাগত পুলিশ সুপার  যোগদান ও দায়িত্বভার গ্রহণ

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের  জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে মোঃ ফারুক হোসেন  দায়িত্বভার গ্রহণ করেছেন ।

শনিবার (৩১আগষ্ট-২০২৪) নবাগত পুলিশ সুপার দায়িত্ব গ্রহণকালে,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোহাম্মদ হান্নান মিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)  মোঃ শামছুল আজম মহোদয়সহ অন্যান্য অফিসার ও ফোর্সগণ তাঁকে সাদরে অভ্যর্থনা জানান।

পুলিশ সুপার  তাঁর কক্ষে দায়িত্বভার গ্রহন শেষে পুলিশ সুপারের কার্যালয় সিরাজগঞ্জ এর সম্মেলন কক্ষে অত্র জেলার সদর কেন্দ্রিক বিভিন্ন পদমর্যাদার ইনচার্জগণের সাথে বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি উপস্থিত অফিসারদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং জেলা পুলিশের  সার্বিক কার্যক্রমকে গতিশীল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশ সিরাজগঞ্জের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় ।