[gtranslate]

সিরাজগঞ্জ লালন সংসদের দ্বি-বার্ষিক সম্মেলনে  শাহিন সভাপতি, আনান বাউল সাধারণ সম্পাদক নির্বাচিত


প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৩, ১০:১৭ অপরাহ্ন / ৫০৭
সিরাজগঞ্জ লালন সংসদের দ্বি-বার্ষিক সম্মেলনে  শাহিন সভাপতি, আনান বাউল সাধারণ সম্পাদক নির্বাচিত

আজিজুর রহমান মুন্না  সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ লালন সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  এতে সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট মাহবুব এ খোদা টুটুল এর সভাপতিত্বে 

  শুক্রবার ( ৬ জানুয়ারি- ২০২৩) সকালে সিরাজগঞ্জ শহরের বি.এ কলেজ রোডস্থ  পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ এয়ার লাইন্সের  সাবেক ইঞ্জিনিয়ার  মোহাম্মদ শাহিন, লালন অনুরাগী আনান বাউল, সংগঠনের অন্যতম সদস্য মঞ্জুর আলম শাহীন, ফুলজোড় কলেজের শিক্ষক হান্নান সর্দার, রায়গঞ্জ  শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফজলুল হক খান প্রমুখ। 

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে   কণ্ঠভোটে মোহাম্মদ শাহিনকে সভাপতি এবং আনান বাউলকে সাধারণসম্পাদক আব্দুর রহমান বুলবুল কে সাংগঠনিক সম্পাদক  নির্বাচিত করে আগামী দুই বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।