

এম এ রশীদ সিলেট::
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদল করা হয়েছে। খান মো. মাইনুল জাকিরকে বদলি করে তাঁর জায়গায় একই থানার পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন সিপনকে ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
বিষয়টি শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে বদ্বীপ বাংলাদেশ -কে অবগত করেছেন এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার সুদ্বীপ দাস।
তিনি জানান- ওসি খান মো. মাইনুল জাকিরকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আর মঈন উদ্দিন এয়ারপোর্ট থানায়-ই পরিদর্শক তদন্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার তাঁকে একই থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, মঈন উদ্দিন সিপন এর আগে জগন্নাথপুর, ছাতক, কুলাউড়া ও মোগলাবাজার থানায় পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আপনার মতামত লিখুন :