[gtranslate]

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রামগড় তথ্য অফিসের চিত্রাংকন প্রতিযোগিতা


প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৩, ৫:৪৩ অপরাহ্ন / ৬৫৫
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রামগড় তথ্য অফিসের চিত্রাংকন প্রতিযোগিতা

মোঃ মোজাম্মেল হোসাইন
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি।

খাগড়াছড়ির রামগড় তথ্য অফিসের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে বৃহস্পতিবার (১২জানুয়ারি) উপজেলার সোনাইআগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব কর,সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু ইউসুফ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্রাগ্য মগ, সহকারী শিক্ষকবৃন্দ,বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতিসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । প্রথম থেকে অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের দুটি বিভাগে ভাগ করে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরবর্তীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ে আলোচনাসভা এবং চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনীসহ বঙ্গবন্ধুর জীবনভিত্তিক বই ও সনদ বিতরন করা হয়। পরবর্তীতে ছাত্র-ছাত্রীদের কে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ক প্রামাণ্যচিত্র “স্বাধীন বাংলায় ফিরে এলেন বঙ্গবন্ধু” প্রদর্শন করা হয়। এছাড়াও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে আওতাধীন উপজেলাগুলোতে চলচ্চিত্র প্রদর্শন এবং পোস্টার বিতরণ করা হয়।