[gtranslate]

হাত বাড়িয়ে


প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৫, ৪:২৯ অপরাহ্ন / ৫৬
হাত বাড়িয়ে

জাসমিনা খাতুন

 

টেলিস্কোপিক রাইফেলের নিখুঁত তাক—
তোমার দু’টি চোখ; লক্ষ্য আমি।

পেশাদার খুনি তুমি,
হৃদয়ে নির্ভুল আঘাত হেনেছো।

সুপ্রিয়া, তুমি যে ক্ষত আমার হৃদয়ে করেছ,
সেই ক্ষত কি সেলাই করতে পারবে?

গোপীনাথ, তোমার এখন দুর্বল লাগার কথা—
আমার কাঁধে ভর দেবে?
এই নাও, হাত বাড়িয়ে দিলাম…

 

রামপুরহাট, বীরভূম, ভারত
১৭/১১/২০২৫