[gtranslate]

হিলিতে দেয়ালে দেয়ালে চিত্রকর্ম তুলে ধরছেন শিক্ষার্থীরা


প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৪, ১১:০৬ অপরাহ্ন / ১৬২
হিলিতে দেয়ালে দেয়ালে চিত্রকর্ম তুলে ধরছেন শিক্ষার্থীরা

 

ছামিউল ইসলাম আরিফ, বিশেষ প্রতিনিধি

কোটা সংস্কারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ হারিয়েছেন দেশের শত শত মানুষ। রক্ত ঝরেছে কয়েক হাজার শিক্ষার্থীর। রেলস্টেশনের দেওয়ালে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের স্মৃতিকে তুলে ধরার চেষ্টা করেছেন হিলির শিক্ষার্থীরা। বিবর্ণ অতীত মুছে দেয়ালে দেয়ালে ‘স্বপ্নলিপি’ আঁকছেন তারা।
শিক্ষার্থীরা অনেক দেয়ালে নতুন করে লিখছেন দেশ সংস্কারের নানা স্লোগান এবং বিভিন্ন শিল্পকর্মও আঁকছেন।

আজ সোমবার (১২ আগষ্ট)  সকাল ১০ টার পর থেকেই শিক্ষার্থীরা হিলি রেলস্টেশনের দেওয়াল ও বালিকা উচ্চ বিদ্যালয় এবং মহিলক ডিগ্রি কলেজের দেওয়ালে এ চিত্রকর্ম করতে দেখা যায়। হিলি শহর ও আশপাশের অঞ্চলে বসাবসরত বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মযজ্ঞে অংশ নেন।

শেখ হাসিনা পদত্যাগের পর তারা কয়েকদিনে  হিলির শিক্ষার্থীরা নিজ উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক, থানা, পৌরসভার ও বাজারসহ জনগুরুত্বপূর্ণ স্থাপনা পরিস্কার ও পরিচ্ছন্ন করেছেন। একই সাথে তারা শহরের কাঁচা  বাজার মনিটরিং করেছেন। তাদের এই কাজ দেখে তাদের ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ট্রাফিক পুলিশের সদস্যরা না থাকায় সারা দেশে আমাদের শিক্ষার্থীরা জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সড়কে টাফিকের কাজ করছেন। শহর পরিষ্কার পরিছন্ন করছেন আমরাও তাদের ন্যায় হিলিতে শহর পরিস্কার পরিছন্নতা করেছি। শহিদ মিনারে শহিদদের স্বরণে মমবাতি জালিয়েছি। গতকালকে হিলি বাজার মনিটরিং করেছি,শুধু তাই নয় আজকে সারাদিন ব্যাপি আমরা শিক্ষার্থীরা চিত্রাগ্রন করছি।