[gtranslate]

হিলিতে মেয়র কাপ ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২২, ১১:০৪ অপরাহ্ন / ৬৫১
হিলিতে মেয়র কাপ ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি
”মাদক ছেড়ে খেলতে চল, ক্রিড়াই শক্তি, ক্রিড়াই বল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার(১২ ডিসেম্বর) বিকেলে পৌর সভার উদ্যোগে হাকিমপুর সরকারী কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন। এসময় সেখানে উপজেলা নিবার্হী অফিসার নুর-আলম,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু,প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাহের আলী,প্যানেল মেয়র মিহাজুল ইসলাম লিটনসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন পৌর সভার ৪ নং ওয়ার্ড বনাম ৮ নং ওয়ার্ড। খেলায় ৮ নং ওয়ার্ড ০৩-০১ গোলে ৪ নং ওয়ার্ড জয়লাভ করেন। খেলা শেষে বিজয়ী দলকে একটি বড় গোল্ড কাপ ট্রফি ও নগদ ২৫ হাজার টাকার এবং পরাজিত দলকে একটি ছোট গোল্ডকাপ ট্রফি ও নগদ ১৫ হাজার টাকা তুলেন দেন প্রধান অতিথি।

পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, করোনার কারণে র্দীঘ সময় খেলা ধুলা বন্ধ হয়ে যায়, এতে যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ে। তাদের মাদক থেকে ফিরে আনতে হাকিমপুর (হিলি) পৌরসভার উদ্যোগে এই ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করা হয়েছে। এবং আগামীতে এই ভাবে ফুটবল খেলা চললে এই এলাকার ছেলেরা জাতীয় পর্যায়ে খেলবে ।