ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলা যুবদলের নবগঠিত কমিটির আয়োজনে পরিচিতি সভা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষ্যে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫টায় ধুনট বাজারের মটর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের দলীয় কার্যালয়ে পরিচিতি সভা শেষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আলী জন। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধুর সঞ্চালনায় পরিচিতি সভায় আরো বক্তব্য রাখেন সহসভাপতি বুলবুল আহম্মেদ মিঠু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুজ্জামান নোমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান ও দপ্তর সম্পাদক বিএম সালমান সাদিক বাঁধন।
এ সময় উপস্থিত ছিলেন ১০টি ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ। পরিচিতি সভা শেষে নবগঠিত নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষ্যে বাজারে একটি আনন্দ মিছিল করে।
সম্পাদক ও প্রকাশক : এ কে এম, ফজলুল হক মনোয়ার। সিনিয়র সহ-সম্পাদক: এম. এ রশীদ নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল। বার্তা সম্পাদক: এনামুল হক মনি। সাহিত্য সম্পাদক: সুবর্ণা দাস। ঠিকানাঃ গান্ধাইল/সোনামুখী বাজার,কাজিপুর, সিরাজগঞ্জ। মোবাইল: 01818514313/ 01740992321/01712385441
ই-পেপার