মামুনুর রশীদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। ৭ এপ্রিল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এস এম খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রায়, মেডিকেল অফিসার তরিকুল ইসলাম, অপু, মারুফসহ হাসপাতালে কর্মরত অন্যান্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সুস্থ জীবনযাপনের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব।
প্রতি বছর ৭ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস। ১৯৪৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রতিষ্ঠার স্মরণে এই দিবসটি উদযাপিত হয়। জে/এ

সম্পাদক ও প্রকাশক : এ কে এম, ফজলুল হক মনোয়ার। সিনিয়র সহ-সম্পাদক: এম. এ রশীদ নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল। বার্তা সম্পাদক: এনামুল হক মনি। সাহিত্য সম্পাদক: সুবর্ণা দাস। ঠিকানাঃ গান্ধাইল/সোনামুখী বাজার,কাজিপুর, সিরাজগঞ্জ। মোবাইল: 01818514313/ 01740992321/01712385441
ই-পেপার