কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
পশ্চিম বাংলা সি পি সি আর এর শেরা শিরোপা পেল বারুইপুর জেলা পুলিশের দুইজন দক্ষ পুলিশ অফিসার। এরা বিভিন্ন সময় হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করে দক্ষতার পরিচয় দিয়েছেন। এরা পাচার হয়ে যাওয়া ছোট ছোট শিশু ও নাবালিকা উদ্ধার করে তাদের পরিবারের কাছে তুলে দিয়েছেন। যারা পথভ্রষ্ট হয়ে ও ভুল করে পথ হারিয়ে গিয়ে এবং পাচাকারিদের কবলে পড়ে হারিয়ে যায় তাদের কে উদ্ধার করে ফিরিয়ে দিয়েছেন এই সব পুলিশ অফিসার। এর জন্য পশ্চিম বাংলার মোট পাঁচজন পুলিশ অফিসারের নাম যায় দিল্লির দরবারে। দিল্লি ডব্লিউ ভি আই ও মিশন শিশু সুরক্ষা কমিটির চেয়ারম্যান তাদেরকে এই সম্মান প্রদর্শন করে। এর মধ্যে বারুইপুর জেলা পুলিশের এস আই সমরেশ ঘোষ ওসি জীবন তলা থানা এবং এস আই শ্রী প্রনব কুমার মন্ডল। আজ বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে ভারত সরকারের শিশু বান্ধব পুরস্কার তুলে দেওয়া হয় তাদের হাতে।।
সম্পাদক ও প্রকাশক : এ কে এম, ফজলুল হক মনোয়ার। সিনিয়র সহ-সম্পাদক: এম. এ রশীদ নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল। বার্তা সম্পাদক: এনামুল হক মনি। সাহিত্য সম্পাদক: সুবর্ণা দাস। ঠিকানাঃ গান্ধাইল/সোনামুখী বাজার,কাজিপুর, সিরাজগঞ্জ। মোবাইল: 01818514313/ 01740992321/01712385441
ই-পেপার