মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার পশ্চিম ছলিমপুর এলাকায় বিশ্বস্ত সূত্রের মাধ্যমে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ভিত্তিতে ১৫ এপ্রিল বিকালে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ইয়াবা সেবন করে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে আটক মোঃ আমিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০০/- টাকা অর্থদণ্ড করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্টে আইনানুগ সহযোগিতা করেন ত্রিশাল থানার পুলিশ সদস্যবৃন্দ। উল্লেখ্য, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : এ কে এম, ফজলুল হক মনোয়ার। সিনিয়র সহ-সম্পাদক: এম. এ রশীদ নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল। বার্তা সম্পাদক: এনামুল হক মনি। সাহিত্য সম্পাদক: সুবর্ণা দাস। ঠিকানাঃ গান্ধাইল/সোনামুখী বাজার,কাজিপুর, সিরাজগঞ্জ। মোবাইল: 01818514313/ 01740992321/01712385441
ই-পেপার