

এম.জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বিভিন্ন প্রতিষ্ঠানে মিউজিক্যাল সামগ্রী বিতরণ করা হয়।
২৩ অক্টোবর-২০২২ খ্রি. রবিবার কর্ণফুলী সন্মেলন কক্ষ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বিভিন্ন প্রতিষ্ঠানে মিউজিক্যাল সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, নিখিল কুমার চাকমা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-প্রশাসন, (অতিরিক্ত সচিব) ইফতেখার আহমেদ, সদস্য-বাস্তবায়ন (উপ-সচিব) মোহাম্মদ হারুন-অর-রশীদ, নির্বাহী প্রকৌশলী, তুষিত চাকমা, উপ-পরিচালক, মংছেনলাইন রাখাইন, সহকারী প্রকৌশলী, মিজ ত্রয়া সরকার, উপ-সহকারী প্রকৌশলী, মো. মুক্তার হোসেন, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন মিউজিক্যাল ব্যান্ডের সদস্যবৃন্দ।
বিতরণকৃত মিউজিক্যাল সামগ্রী সমূহ-কি-বোর্ড, অকটোপ্যাড, সাউন্ড বক্স, মাইক্রোফোন, মনিটর, সাউন্ড মিক্সার, থাম প্যাড (বাঁশী) সহ বিভিন্ন মিউজিক্যাল সামগ্রী।
সম্পাদক ও প্রকাশক : এ কে এম, ফজলুল হক মনোয়ার। সিনিয়র সহ-সম্পাদক: এম. এ রশীদ নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল। বার্তা সম্পাদক: এনামুল হক মনি। সাহিত্য সম্পাদক: সুবর্ণা দাস। ঠিকানাঃ গান্ধাইল/সোনামুখী বাজার,কাজিপুর, সিরাজগঞ্জ। মোবাইল: 01818514313/ 01740992321/01712385441
ই-পেপার