
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানির অভিযান চালিয়ে ৬৬২ বোতল ফেন্সিডিল ও ১২ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং ১টি ট্রাক ও ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয় ।
র্যাব-১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় একাধিক চেকপোষ্ট স্থাপন করে।

গত ৪ জুলাই ২০২৪খ্রীঃ রাত ৮টায় সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন ২নং বাগবাটি ইউনিয়নের ফুলকুচা এলাকায়” রেজিস্ট্রেশন বিহীন একটি কাভার্ড ভ্যান হতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৫১ বোতল ফেনসিডিল ও রাত ২১.১০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুড়কা বেলতলা বাজার এলাকায় ০১টি ভুট্টা ভর্তি ট্রাক যার রেজিঃ নাম্বার ঢাকা মেট্রো-ট-২০-৪৪৭৬’’ হতে ৫১১ বোতল ফেনসিডিল এবং অদ্য ৫ জুলাই ২০২৪খ্রীঃ ভোর ৪.২৫ ঘটিকায় ‘‘ঢাকা-বগুড়া মহাসড়কে বগুড়া জেলার শেরপুর থানাধীন হাজীপুর এলাকায়’’ একটি যাত্রীবাহী বাস হতে ১২ কেজি গাঁজা, সর্বমোট ৬৬২ বোতল ফেন্সিডিল ও ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে আসামি ১। মোঃ মোজাহার শেখ (৩১), পিতা-মোঃ বক্কার শেখ, সাং-খাজানগর (কাতলমারি), থানা-সদর, জেলা-কুষ্টিয়া, ২। মোঃ আব্দুল মোনা (১৯), পিতা-মোঃ নুর মোহাম্মদ, সাং-মদনপুর, থানা-আদিতমারী, জেলা- লালমনিরহাট, ৩। মোঃ আনিছুর রহমান (৩৫), পিতা-মৃত কামাল হোসেন, সাং-কেদার (খাঁ পাড়া) , থানা-কচুকাটা, জেলা-কুড়িগ্রাম, ৪। মোঃ নিজাম উদ্দিন(৪০), পিতা-মোঃ মঈন আলী, সাং-কাঠগিরি, থানা-ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম এবং ৫। মোঃ সাদ্দাম হোসেন(৩০), পিতা-তমছের আলী, সাং-দক্ষিন বলদিয়া (কুমারটারী), থানা-কচাকাটা, সর্ব জেলা-কুড়িগ্রামদেরকে আটক করা হয়।
এছাড়াও মাদক ব্যবসায়ীদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৮টি মোবাইল ফোন, নগদ ৬,৮৯০/- টাকা, ০১টি ট্রাক এবং ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। বিস্তারিত তথ্যের জন্য অনুসন্ধান চলমান আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার সদর ও সলঙ্গা থানা এবং বগুড়া জেলার শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয় ।
সম্পাদক ও প্রকাশক : এ কে এম, ফজলুল হক মনোয়ার। সিনিয়র সহ-সম্পাদক: এম. এ রশীদ নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল। বার্তা সম্পাদক: এনামুল হক মনি। সাহিত্য সম্পাদক: সুবর্ণা দাস। ঠিকানাঃ গান্ধাইল/সোনামুখী বাজার,কাজিপুর, সিরাজগঞ্জ। মোবাইল: 01818514313/ 01740992321/01712385441
ই-পেপার