[gtranslate]

ভান্ডারিয়ায় লাইসেন্সবিহীন পেট্রোলিয়াম মজুদ, জব্দ ১,৪৫৮ লিটার; জরিমানা অনাদায়ে কারাদণ্ড


প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন / ১৯৭
ভান্ডারিয়ায় লাইসেন্সবিহীন পেট্রোলিয়াম মজুদ, জব্দ ১,৪৫৮ লিটার; জরিমানা অনাদায়ে কারাদণ্ড

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় লাইসেন্স ছাড়া পেট্রোলিয়াম মজুদ রাখার দায়ে এক ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৫৭ মিনিটে অফিসার ইনচার্জ, ভান্ডারিয়া থানার নেতৃত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জ্বল হালদারের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন খান ভ্যারাইটিজ স্টোর থেকে লাইসেন্সবিহীন পাঁচ ড্রাম পেট্রোল (প্রায় ১,০১৮ লিটার) এবং দুই ড্রাম ডিজেল (প্রায় ৪৪০ লিটার) জব্দ করা হয়।

এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক মোঃ এবাদুল খান (৫৫), পিতা: মৃত রশিদ খান, ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে সর্বমোট ১,৪৫৮ লিটার পেট্রোল ও ডিজেল জব্দ করা হয়েছে। অবৈধভাবে পেট্রোলিয়াম মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।