[gtranslate]

রামগড় সীমান্তে বিজিবির হাতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক আটক


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২২, ৮:২৬ অপরাহ্ন / ৫৮০
রামগড় সীমান্তে বিজিবির হাতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক আটক

 

মোঃ মোজাম্মেল হোসাইন
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় সীমান্তে ৪৩ বিজিবির সদস্যদের হাতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক আটক হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) বিকাল বেলা রামগড় ব্যাটালিয়নের অধীনস্থ মহামুনি বিওপি‘র সীমান্তরক্ষী বাহিনীর একটি টহল দল পৌর শহরের মহামুনি এলাকার ফেনী নদীরকুল নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৩৭ লাখ ৭৭ হাজার টাকার ভারতীয় ইয়াবা আটক করে। এছাড়াও মঙ্গলবার (১৮ অক্টোবর) কাশিবাড়ী বিওপি‘র একটি টহল দল মন্দিরঘাট নামক স্থান হতে মালিকবিহীন ৩৬ হাজার টাকার ভারতীয় মদ আটক করে।আটককৃত অবৈধ ভারতীয় ইয়াবা ও মদ রামগড় থানায় সাধারণ ডায়েরি এন্ট্রি করে পরবর্তীতে তা ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে জানিয়েছেন ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান।