[gtranslate]

রেশন ভাতা বৃদ্ধি, পুনরায় রেশন চালু করা ও বেতন ভাতা বৃদ্ধিসহ ১০ দফা দাবি


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২২, ১০:০১ অপরাহ্ন / ৬৫১
রেশন ভাতা বৃদ্ধি, পুনরায় রেশন চালু করা ও বেতন ভাতা বৃদ্ধিসহ ১০ দফা দাবি

গাইবান্ধা প্রতিনিধিঃ
অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থা এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতোর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে ১০ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে শহরের ডিবি রোডে অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থা গাইবান্ধা জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি শাহাদত হোসেন সাজু, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম, অ্যাড. আইয়ুব আলী প্রধান, সার্জেন্ট শাহজাহান, মোস্তাফিজুর রহমান, সার্জেন্ট আবুল কালাম প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হচ্ছে, রেশন ভাতা বৃদ্ধি অথবা পুনরায় রেশন চালু, বেতন ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধি, প্রতি জেলায় সশস্ত্র বাহিনী বোর্ড স্থাপন করা, প্রতি জেলায় চিকিৎসা কেন্দ্র (সিডব্লিউসি) স্থাপন, অসুস্থ সৈনিকদের জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে যাতায়াতের সুবিধার্থে প্রতি জেলায় সরকারি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা চালু, মৃত সৈনিকদের সামরিক মর্যাদায় গার্ড অব অর্নার চালু, মৃত সৈনিকদের পারিবারিক পেনশন ৩ মাসের মধ্যে পদের অসহায় পরিবারকে দেয়া, সশস্ত্র বাহিনীর বোর্ড কর্তৃক বছরে দুইবার অবসরপ্রাপ্তদের নিয়ে আলোচনা সভা।