

জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় মানব কল্যাণ যুব সামাজিক উন্নয়ন সংগঠন
আয়োজিত রোজাদার ও সর্বস্তরের মানুষের জন্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু,
আরিফা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক (চমক) মোঃ আতাউর রহমান,
হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান নেতা,
উপজেলা শ্রমিক দল আহ্বায়ক মোঃ ইন্তাজ আলী, এনসিপি জেলা সংগঠক মাওলানা মোস্তাইন বিল্লাহ, আরোও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ ইমরান হোসেন,
সাংগঠনিক সম্পাদক মোঃ রেজওয়ান হোসাইন মারুফ,
কোষাধ্যক্ষ মোঃ সাব্বির হোসেন প্রমূখ।
ইফতারে মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করে অতিথি বৃন্দদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :