[gtranslate]

কাজিপুরে ইয়াবাসহ গ্রেপ্তার যুবক জেলহাজতে


প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৬, ২:০৬ অপরাহ্ন / ১৫৬
কাজিপুরে ইয়াবাসহ গ্রেপ্তার যুবক জেলহাজতে

 

এনামুল হক,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে ইয়াবা সেবনের সময় এক যুবককে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এইসাথে ওই যুবককে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার(১৫ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান উপজেলার সোনামুখী গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় মহিদুলের পুত্র জহুরুল ইসলাম (৩৪) কে ইয়াবা সেবনরত অবস্থায় ধরা হয়। পরে তল্লাশি চালিয়ে তার লুঙ্গির কোঁচা থেকে আরও ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)গ ধারা ভঙ্গের অপরাধে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।
রাতেই দণ্ডপ্রাপ্ত আসামিকে কাজিপুর থানায় হাজতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ রবিবার সকালে তাকে জেলা কারাগারে পাঠায় পুলিশ।

এ/হ