

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের দক্ষতা বৃদ্ধি ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে
(৬ ফেব্রুয়ারী শুক্রবার), বিকাল ৪ টায় নওগাঁ জেলার আত্রাই উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক, নওগাঁ ও রিটার্নিং অফিসার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নওগাঁ এবং মোঃ আব্দুল মোত্তালিব, জেলা নির্বাচন অফিসার, নওগাঁ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ মোঃ আলাউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, আত্রাই, নওগাঁ ও সহকারী রিটার্নিং অফিসার।
প্রশিক্ষণে ভোটগ্রহণের নিয়মাবলি, দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা সমন্বয়, ব্যালট/ইভিএম ব্যবস্থাপনা, ঝুঁকিপূর্ণ কেন্দ্র মোকাবিলা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
জেলা নির্বাচন অফিস, নওগাঁ’র আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, আত্রাই এর বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :