[gtranslate]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন / ১৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

(৭ ফেব্রুয়ারী শনিবার ) নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা গুরুত্বপূর্ণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক, নওগাঁ ও রিটার্নিং অফিসার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নওগাঁ, নওগাঁ জেলার সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার, সিও বিজিবি–১৪ ও ১৬; এবং জেলা নির্বাচন অফিসার, নওগাঁ।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ (উপজেলা নির্বাহী অফিসারগণ) এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।

সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, উৎসব মুখর পরিবেশে ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সমন্বয় করা হয়।