[gtranslate]

ধুনটে ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন / ৩৮
ধুনটে ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়ার ধুনট উপজেলা শাখার আয়োজনে ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৫-আসনে (ধুনট-শেরপুর) নির্বাচনী এলাকায় জামায়েতের দাড়িপাল্লা প্রতিকের মনোনীত প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান।

ধুনট উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আহসান হাবিবের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রশিবিরের পূর্ব অঞ্চলের সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ, সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান বিপ্লব, ধুনট উপজেলা জামায়েতের আমির সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, সাবেক আমির রেজাউল করিম বাচ্চু, উপজেলা জামায়েতের সেক্রেটারি প্রভাষক আব্দুল কারিম, সহ-সেক্রেটারি ফিরোজ আহম্মেদ ও আব্দুল ওহাব।