

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় জুতা পায়ে শহীদ মিনারে উঠে সমালোচনার মুখে পড়েছেন জামায়াতের মহিলা বিভাগের কর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশের পর নিন্দা জানিয়েছে অনেকেই। এঘটনায় দুঃখ প্রকাশ করেছে জামায়াতের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় ধুনট উপজেলা জামায়াতের সেক্রেটারী প্রভাষক আব্দুল করিম এক প্রেস বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ভিডিওটি দেখেছি। গ্রাম থেকে আসা অশিক্ষিত ও বয়স্ক কয়েকজন মা-বোন জুতা পায়ে শহীদ মিনারে উঠেছিলেন। তবে তাদের তাৎক্ষণিক শহীদ মিনার থেকে নামিয়ে দিয়েছেন নেতৃবৃন্দ। অসর্তকতা ও ভুলবসত এঘটনা ঘটেছে। আমরা এ ঘটনায় আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।
উল্লেখ্য, বুধবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১১টায় ধুনট পৌর এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী মিছিল বের করেন জামায়াতের মহিলা বিভাগ। মিছিল শেষে তারা ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমবেত হোন। সেখানে বক্তব্য দেওয়ার জন্য মহিলা বিভাগের নেতৃবৃন্দ শহীদ মিনারের বেদীতে উঠে বসেন। এসময় মহিলা বিভাগের কয়েক জন কর্মী জুতা পায়ে শহীদ মিনারে উঠেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ পেয়েছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জ্ঞাপন করছে অনেকেই।
আপনার মতামত লিখুন :