[gtranslate]

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে বিএনপি’র উঠান বৈঠক


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন / ৪৭
ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে বিএনপি’র উঠান বৈঠক

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে বিএনপির মনোনিত প্রার্থী গোলাম মোঃ সিরাজের ধানের শীষ প্রতীককে বিজয়ের লক্ষ্যে বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ধুনট সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামের প্রয়াত বিএনপি নেতা নুরু মন্ডলের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা হাসেম মন্ডলের সভাপতিত্বে ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসেন, বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, ইউপি চেয়ারম্যান নুরুন্নবী আকন্দ।

সদর ইউনিয়ন বিএনপির সহসভাপতি শাহীন মাহমুদ ও যুবদল নেতা মাহমুদুল হাসান সুমনের সঞ্চালনায় উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা কুদ্দুস তালুকদার, আসাদুল ইসলাম, সেলিম রেজা, শফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, মহিলাদল নেত্রী খাইরুন নাহার, উপজেলা সমবায় দলের সভাপতি কামরুল ইসলাম, জাসাস নেতা আলমগির হোসেন আলম, নুরুন্নবী তালুকদার, জাহাঙ্গীর আলম, রিক্সা-ভ্যান ও অটো চালকদল নেতা ফিরোজ খান দুলাল, সামসুল হক বাদশাহ ও যুবদল নেতা আসাদুল ইসলাম ।