

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলার মাটিকোড়া ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে এবং জিম এন্ড ফিটনেস ক্লাব, মাতৃছায়া পার্লার ও আকাশ ফ্যাশন হাউজের সহযোগিতায় ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে বগুড়া চারমাথাকে হারিয়ে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। শুক্রবার রাত ৯টায় মাটিকোড়া ঈদগাহ মাঠ এলাকায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ।
খেলা শেষে পুরস্কার বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান শিক্ষক এনামুল হক ইন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন।
মাটিকোড়া ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মিকদাদ হকের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ধুনট সদর ইউনিয়ন বিএনপির সহসভাপতি শাহীন মাহমুদ, যুবদল নেতা মাহমুদুল হাসান সুমন, ছাত্রদল নেতা আমিনুল ইসলাম মিশন। এসময় উপস্থিত ছিলেন মাটিকোড়া ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন, সদস্য খাইরুজ্জামান খোকন, আবুজ্বর গিফারী, মেহেদী হাসান ও শাহ আমানত প্রমুখ।
আপনার মতামত লিখুন :