[gtranslate]

নারী


প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন / ৪৭
নারী

নাজমা হোসাইন

নারী মানে শুধু হেঁসেল ঘর সামলানো নয়–
নারী মানে যুদ্ধংদেহী
নারী মানে প্রতিশোধের প্রতিচ্ছবি।।

নারী মানে শুধু মায়া – মমতার প্রতীক নয়
নারী মানে জগৎ সংসার পরিচালনার এক ধারালো হাতিয়ার।।

নারী মানে অবলা নয়—
সে সর্ব কলায় পটিয়সী
এক চিত্রকরের কর্ণধার।।

নারী মানে অর্ধাঙ্গীনী নয়—
নারী হল অন্নপূর্ণা,
সে অসম্পূর্ণা নয় বরং স্বয়ংসম্পূর্ণা।।

নারী মানে শুধু প্রেম ভালোবাসার জলছবি নয়—
নারী মানে বিশ্ববিধাতার সৃষ্টি কলার এক রহস্যময় আঁধার।।