[gtranslate]

পত্নীতলায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন / ১৯
পত্নীতলায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌর মাদ্রাসা পাড়ার বাসিন্দা ও মাটিন্দর ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক কৃষি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদা দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় নজিপুর পাবলিক মাঠে ও বাদজুমা গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়েছে।

জানা যায়,বার্ধক্যজনিত অসুস্থতায় বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর একমাত্র কন্যা আফরোজা স্নিগ্ধা সাতক্ষীরা জেলা প্রশাসক ও একমাত্র পুত্র সন্তান মেজর আরিফ বাংলাদেশ সেনবাহিনীতে কর্মরত আছেন।

তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।