

পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে স্থানীয় কার্বারী (গ্রাম প্রধান) এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও গণসংযোগ করেছেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব ওয়াদুদ ভূইয়া।
শনিবার (৭ ফেব্রুয়ারি ) দিনব্যাপী পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষের এই প্রার্থীর সমর্থনে আয়োজিত ধারাবাহিক পথসভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন।
ঐতিহ্যবাহী নেতৃত্বের মূল্যায়ন
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, “পার্বত্য চট্টগ্রামের সামাজিক কাঠামোতে কার্বারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তৃণমূলের মানুষের অধিকার রক্ষা ও এলাকার শান্তি প্রতিষ্ঠায় তাদের অবদান অনস্বীকার্য। আগামীতে কার্বারীদের মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতে আমরা কার্যকর পদক্ষেপ নেব।”
পথসভাগুলোতে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও এলাকার উন্নয়ন নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, পানছড়ির সাধারণ মানুষ আজ পরিবর্তন চায়। অতীতে সংসদ সদস্য ও উন্নয়ন বোর্ড চেয়ারম্যান থাকাকালীন পানছড়িতে যে উন্নয়নের ছোঁয়া লেগেছিল, জনগণের সমর্থন পেলে সেই উন্নয়নের ধারা আবারও ত্বরান্বিত করা হবে।
এই সময় উপস্থিত নেতৃবৃন্দ
মতবিনিময় সভায় কার্বারী এসোসিয়েশনের নেতৃবৃন্দ ছাড়াও খাগড়াছড়ি জেলা বিএনপি,সহসভাপতি পানছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোঃ বেলাল হোসেন পানছড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী এবং সহযোগী অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :