[gtranslate]

পানছড়িতে ৩ বিজিবি’র অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ৭:১৩ অপরাহ্ন / ১৫
পানছড়িতে ৩ বিজিবি’র অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

মোঃ চাঁন মিয়া,
পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি-

​খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে লোগাং ৩ বিজিবি’র সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে। আজ বৃহস্পতিবার ভোর সকালে সীমান্ত এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।
​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লোগাং ৩ বিজিবি’র একটি চৌকস টহল দল অভিযানটি পরিচালনা করে। বিওপি থেকে উত্তর-পশ্চিম দিকে আনুমানিক ৮০০ গজ দূরে এবং সীমান্ত মেইন পিলার ২২৬৫/৪১ এস হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১৫০ গজ ভেতরে গিলাতলী নামক স্থানে এই অভিযান চালানো হয়। ভোর আনুমানিক ০৬:৪৫ মিনিটে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ভারতীয় পণ্যের চালানটি জব্দ করেন। অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে: ​স্পার্কেল ভীম: ৭৯ পিস (মূল্য ১১,৮৫০ টাকা) ​পন্ডস পাউডার: ৫২০ পিস (মূল্য ১৫,৬০০ টাকা) ​গণেশ জিরা: ১০ কেজি (মূল্য ১৫,০০০ টাকা) ইনড্রাম ক্রিম: ১৬ পিস (মূল্য ১,৬০০ টাকা) ​জব্দকৃত এসব পণ্যের সর্বমোট বাজারমূল্য ধরা হয়েছে ৫১,৯২০ টাকা। বিজিবি’র দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সীমান্ত দিয়ে অবৈধ পথে মালামাল পাচার রোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে এই অভিযান সফল হয়েছে। চোরাচালান দমনে বিজিবি’র এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। ​জব্দকৃত মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জে/এ