

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
(৩১ মার্চ মঙ্গলবার ) বগুড়া জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) খন্দকার মোঃ শামীম হোসেন।
পুলিশ অফিসে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
এসময় তিনি বৈষম্য বিরোধী আন্দোলন সংশ্লিষ্ট রুজুকৃত মামলাসমূহের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত মেন্টরিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মামলার তদন্তকারী কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি জেলা পুলিশ অফিসের বিভিন্ন দাপ্তরিক রেজিস্টারসমূহ অত্যন্ত নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং দাপ্তরিক কাজের স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :