

এম এ রশীদ:
সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের ঐতিহ্যবাহী বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ে ‘মেধাবী’ শিক্ষার্থীদের বিদ্যমান মরহুম সৈয়দ আরব আলী চৌধুরী শিক্ষা ট্রাস্টের পক্ষ থেকে সম্মাননা ও অনুদান দেওয়া হয়েছে।
জানুয়ারি-ফেব্রুয়ারি প্রান্তিকে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা এ ট্রাস্ট থেকে সম্মাননা ও অনুদান পেয়েছেন।

যে ট্রাস্ট থেকে এই অনুদান দেওয়া হচ্ছে তা হল- ‘মরহুম সৈয়দ আরব আলী চৌধুরী ট্রাস্ট’। এ ট্রাস্ট থেকে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও অনুদান দেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ের হলরুমে মরহুম সৈয়দ আরব আলী চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষা সহায়তা ও সম্মাননা অনুদান দেওয়া হয়।
০৫/০২/২০২৬ইং তারিখ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আরব আলী শিক্ষা ট্রাস্টের এর পক্ষ থেকে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সাবেক বিদ্যুৎসাহী সদস্য ও শেওলা ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ ফখরুল ইসলাম,অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন মাজীদ তেলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোস্তাক আহমদ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ ফরহাদ আববাস হোসেন,বিশেষ অতিথি তারেক চৌধুরী,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃবাহার উদ্দিন,সহকারী সিনিয়র শিক্ষক রুহুল আমীন ভুইঁয়া,সহকারী শিক্ষক আমিনুল ইসলাম,সফিক আহমদ,মকুল হোসেন,নাজমুল হক,আইয়ুব আলী,দিলারা বেগম,আনোয়ারা বেগম,অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক মঈন উদ্দিন সোহাই।
মরহুম সৈয়দ আরব আলী চৌধুরী ট্রাস্টের সহকারী পরিচালক সৈয়দ ফরহাদ আব্বাস হোসেন বলেন, “আমরা ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও অনুদান দিয়ে থাকি।
ট্রাস্টের উত্তরাধিকারী সৈয়দ ফরহাদ আব্বাস হোসেন বলেন প্রতি বৎসর গরিব ও দরিদ্র ফ্যামিলির ৩০ জনকে মরহুম সৈয়দ আরব আলী চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে ভর্তি করে দেওয়া হবে। পরিশেষে মরহুম আরব আলী ট্রাস্টের কর্ণধার বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মোস্তফা কামালের জন্য মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :